
কিশোরগঞ্জের তিন উপজেলার ৫ খাদ্য ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ভেজাল, অনুমোদনহীন খাদ্য ব্যবসার অপরাধে ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন একজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।
শনিবার, ২৩ অগাস্ট বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কিশোরগঞ্জ সদর, কটিয়াদী ও ভৈরব উপজেলা ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
জরিমানায় দণ্ডিত প্রতিষ্ঠানগুলো হচ্ছে,কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত বোর্ডবাজার এলাকার সাদিয়া ফুড প্রোডাক্টস, কটিয়াদী উপজেলার কলেজ রোড এলাকার মাহি ফুড প্রোডাক্টস, মহিলা কলেজ রোড এলাকার সুমন বেকারী, ভৈরব উপজেলার আল আজিজিয়া হোটেল এন্ড সুইটমিট এবং মো.লিটন মিয়ার মালিকানাধীন ফুড ও মোড়ক তৈরীর প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠান প্রতিটিকে এক লাখ টাকা করে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহাকারী পরিচালক।
Leave a Reply