1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

কুলিয়ারচর শিক্ষক কল্যাণ ঐক্য পরিষদের কমিটি গঠন

মুহাম্মদ কাইসার হামিদ, স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৫১৭ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের কুলিয়ারচরে সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মহাবিদ্যালয়, টেকনিক্যাল স্কুল ও কলেজ, এবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের নিয়ে নবগঠিত “কুলিয়ারচর শিক্ষক কল্যাণ ঐক্য পরিষদ” এর কমিটি গঠন করা হয়েছে।

শনিবার, ২৩ অগাস্ট বিকেল ৪টার দিকে বেতিয়ারকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহফুজুল হকের আহ্বানে ও সভাপতিত্বে উপজেলার আগরপুর গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এক আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে কুলিয়ারচর সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক মো. সালাহউদ্দিন লিচু’কে সভাপতি, মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অহিদুজ্জামান’কে সাধারণ সম্পাদক আমোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম কাজল’কে সাংগঠনিক সম্পাদক করে ৫১সদস্য বিশিষ্ট একটি কার্যকরি কমিটি গঠন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং