1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

ইটনার ইউএনও’র বাসভবনে হামলার মামলায় কিশোরগঞ্জে একজন গ্রেফতার

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৪৩৩ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ শহরে অভিযান চালিয়ে ইটনা উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনে হামলা ও হত্যা চেষ্টার মামলার পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেফতার আজাদুর রহমান সুজন (৩০) ইটনা উপজেলার বাসিন্দা ও ওই মামলার ৪ নম্বর এজহারনামীয় পলাতক আসামি।

শনিবার,২৩ অগাস্ট রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে কিশোরগঞ্জ জেলা শহরের বনানী মোড় থেকে গ্রেফতার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।

উল্লেখ্য, গত ১৩ অগাস্ট বিকেল ৬টার কিছু আগে ইটনা মিনি স্টেডিয়ামে ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে ২/৩ শ’ লোক ইটনা উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন ও ইটনা থানায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও ডিউটিরত আনসার সদস্যদের মারধোর করে।

এ ঘটনায় একজন আনসার সদস্য বাদি হয়ে ইটনা থানায় ভাঙচুর ও হত্যা চেষ্টার মামলা দায়ের করেন।

গ্রেফতার আসামিকে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং