1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

পাকুন্দিয়ায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সংবাদ সম্মেলন

এম এ হান্নান পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৪১৪ বার পড়া হয়েছে

 

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডার গার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় অন্তর্ভুক্ত করার দাবিতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন,কিশোরগঞ্জ জেলা শাখা ।

মঙ্গলবার, ১২ অগাস্ট বেলা  সাড়ে এগারোটায় পাকুন্দিয়া প্রেসক্লাবে এ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশন ও সমন্বয় পরিষদ, পাকুন্দিয়া উপজেলা শাখা।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আবদুল জব্বার সুমন।

এ সময় জেলা শাখার সভাপতি এটিএম খলিলুল্লাহ শাকিল, পাকুন্দিয়া সমন্বয় পরিষদের সভাপতি আবদুল হাই মাস্টার, সাধারণ সম্পাদক আবদুল আহাদ বাচ্চু, কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশন জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ ও সাংগঠনিক সম্পাদক হাবিবুল বাশার নয়নসহ উপজেলার ৮২টি কিন্ডার গার্টেনের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

কিন্ডার গার্টেন এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থীর কথা বিবেচনা করে মানবিক কারণে সরকার যাতে এসব প্রতিষ্ঠানকে বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্ত করে সেজন্য সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারের প্রতি দাবি জানান শিক্ষকেরা। পরে তারা একই দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং