1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে ৫ খাদ্য ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৩১৮ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জে অভিযান চালিয়ে ৫ খাদ্য ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত একটি যৌথ ভ্রাম্যমাণ আদালত।

শনিবার, ৯ অগাস্ট বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কিশোরগঞ্জ জেলা শহরের বিভিন্ন এলাকার ৫ খাদ্য ব্যবসা প্রতিষ্ঠানে এই পরিচালিত হয়।

দণ্ডিত ৫ খাদ্য ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে হিমেল কুমার দত্তের মালিকানাধীন “জয়কালী রেস্টুরেন্ট ” বিপ্লব কুমার সরকারের মালিকানাধীন ” মদন গোপাল সুইটস” প্রীতম বসাকের মালিকানাধীন “শ্রী শ্রী রাম কৃঞ্চ মিষ্টান্ন ভান্ডার” ওহিদুল্লাহ’র মালিকানাধীন ” ফ্লাওয়ার মিনাস লিঃ ও মহিউদ্দিন আহম্মেদ “ইবাদত ফুড প্রডাক্ট”।

এদের প্রতিটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা করে মোট ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং