1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:১২ অপরাহ্ন

কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলার মামলার দুই আসামি গ্রেফতার

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১৫০৬ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জে পৃথক অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলার মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেফতার দুইজন হলেন, কিশোরগঞ্জ সদর উপজেলার কাটাবাড়িয়া এলাকার আরিফ খান (৪০) ‍ও রেল স্টেশন এলাকার দেলোয়ার হোসেন ওরফে জয়নাল(৪০)।

রবিবার, ৩ অগাস্ট রাত সাড়ে ৭টায় আরিফ খানকে কাটাবাড়িয়া এলাকা থেকে ও একইদিন রাত সাড়ে ৮টায় এলাকার দেলোয়ার হোসেন ওরফে জয়নালকে শহরের রেল স্টেশন এলাকা থেকে গ্রেফতার করা হয়। তারা পেনাল কোড তৎসহ বিস্ফোরক উপাদানাবলী আইনে দায়ের করা মামলার এজহারভূক্ত আসামি।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।

গ্রেফতার দুই আসামিকে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।   

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং