1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

ইটনায় অটোরিকসার ধাক্কায় প্রাণ গেলো এক শিশুর

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৩৬২ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় ব্যাটারী চালিত অটো রিকশার ধাক্কায় প্রাণ গেলো শিশু আরিয়ান (৪) নামের এক শিশুর।

সে ইটনা উপজেলা সদরের পশ্চিম গ্রামের ইমান পাড়া এলাকার বাবুল হুসেনের ছেলে।

শনিবার, ২৮ জুন সন্ধ্যার পর বাবুল হুসেনের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী ও আরিয়ানের মা মাছুমা জানান, শনিবার সন্ধ্যার পর বাড়ির সামনের পাকা রাস্তায় তার পিতা বাবুল হুসেনের সঙ্গে দাঁড়িয়ে ছিলো আরিয়ান। এ সময় দক্ষিণ দিক থেকে হটাৎ একটি অটো রিকশা এসে আরিয়ানকে ধাক্কা দিলে আশংকা জনক অবস্থায় তাকে ইটনা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইটনা থানা অফিসার ইনচার্জ মো. জাফর ইকবাল বলেন, ময়নাতদন্তের জন্য আরিয়ানের মরদেহ ময়নাতদন্তের জন্য  কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং