1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

নান্দাইল পৌরসভার ২৪ কোটি টাকার বাজেট ঘোষণা

স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৪১৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহের নান্দাইল পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরে ২৪ কোটি ৪ লাখ ৫৩ হাজার ৪২ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা ও গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার, ২৬ জুন নান্দাইল পৌরসভা মিলনায়তনে দায়িত্ব নেওয়ার পর প্রথম রাজেট ঘোষণা করেন নান্দাইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও পৌরভার প্রশাসক মো. ফয়জুর রহমান। এসময় তিনি নান্দাইল পৌরসভার সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন। ঘোষিত বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৩ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা ও উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ৯ কোটি ৬৫ লাখ টাকা। রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৫৯ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ১০ কোটি ৪০ লাখ টাকা।

পৌর প্রশাসক মো. ফয়জুর রহমান সভাপতিত্বে ও পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা আনোয়ারুল কবিরের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন পৌর প্রকৌশলী মোহাম্মদ শাহানুর রহমান, হিসাব রক্ষক জাহাঙ্গীর আলম, সাবেক কাউন্সিলর রফিকুজ্জামান ভূইয়া মনির, সাংবাদিক শামছ-ই-তাবরীজ রায়হান, আলম ফরাজী, এনামুল হক বাবুল, শিক্ষক রফিকুল ইসলাম খান নাসিম, রমিজ উদ্দিন, বাবলী দাস প্রমুখ।  প্রস্তাবিত বাজেট পেশ করেন হিসাব রক্ষণ কর্মকর্তা আনোয়ারুল কবির। এসময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ পৌরসভা কার্যালয়ের শহর সমন্বয়ক কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং