1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

নান্দাইলে মাইজহাটি দরবার শরীফের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদে ভক্তদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ২৭৭ বার পড়া হয়েছে

ময়মনসিংহের নান্দাইলে মশুল্লী ইউনিয়নের মাইজহাটি দরবার শরীফের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে দরবার শরীফের ভক্ত ও এলাকাবাসী।

মঙ্গলবার, ২৪ জুন বেলা ২টায় দরবার শরীফ প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে দরবার শরীফের পীর মিল্লাত রাব্বি ছাত্তারীয়ার বিরুদ্ধে অনলাইন নিউজ পোর্টালসহ আলমগীর হোসেন নামীয় ফেসবুক আইডিতে বিভিন্ন মিথ্যা ও কাল্পনিক মানহানিকর প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানানো হয়। পাশাপাশি মাইজহাটি দরবার শরীফসহ এলাকার মান ক্ষুন্ন করায় কুচক্রী মহলের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ভক্তগণসহ এলাকাবাসী।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, পীর সাহেব হুজুর সু-ব্যবস্থাপনার মাধ্যমে গরুর ফার্ম, পোল্ট্রি ফার্ম ইত্যাদি ব্যবসা পরিচালনা করে আসছেন। এতে এলাকাবাসীর কোন ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। পাশাপাশি তিনি মসজিদ, মাদ্রাসা, এতিমখানা প্রতিষ্ঠা করে এলাকার আর্ত মানবতার সেবায় কাজ করে যাচ্ছেন। বাৎসরিক মাহফিলে সর্বস্তরের ভক্তগণের অংশ গ্রহণে জিকির আজকার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়ে থাকে। এখানে ইসলাম বিরোধী, সমাজ বা রাষ্ট্র বিরোধী কোন কার্যকলাপ হয় না। একটি কুচক্রী মহল দরবার শরীফ ও এলাকার বদনাম করার জন্য অর্থের বিনিময়ে প্রকাশিত সংবাদের প্রতি তীব্র নিন্দা জানিয়ে অনলাইন ও ফেসবুক থেকে মিথ্যা সংবাদ প্রত্যাহার করার জোর দাবি জানান। তা না হলে আদালতে মানহানির মামলা দায়ের করা হবে বলে ভক্তগণ জানান।

এতে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন, মো. রবিউল ইসলাম রবিন, মুশুল্লী ইউপি’র চেয়ারম্যান রমজান আলী ভূঁইয়া, মুশুল্লী ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মো. ফোরকান উদ্দীন, বিএনপি নেতা তানিম আহম্মেদ প্রমুখ। সংবাদ সম্মেলনে কয়েকশ ভক্তসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং