1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

ভৈরবে মিথ্যা মামলা ও ভূমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

মো. ছাবির উদ্দিন রাজু , ভৈরব  (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৩৫৪ বার পড়া হয়েছে

 

ভৈরবে কালিপুরে মিলন মিয়ার বিরুদ্ধে  আক্তার  হোসেনের জমি জোর পূর্বক দখল ও তার বিরুদ্ধে একাধিক  হয়রানী ও মিথ্যা মামলার প্রতিবাদে  সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।

বুধবার, ১৮ জুন সকালে ন্যাশনাল প্রেস সোসাইটি এনপিএস,  গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার অফিসে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আক্তার হোসেন ও তার পরিবারের সদস্যরা জানান, তার ৪৯৪ দাগের জমি মিলন মিয়া   ভূয়া কাগজ পত্র তৈরী করে জোর পূর্বক দখলের চেষ্টা করে । পরে এ ঘটনায় গত ২০২২ সালের ৯ জুন   স্থানীয়  ৪ জন কাউন্সিলর  ও কয়েকজন  আইনজীবীদের উপস্থিতিতে কাগজপত্র পর্যালোচনা করে রায় আসে আক্তার  হোসেনের পক্ষে। । কিন্তু  রায় অমান্য করে মিলন মিয়া বাজিতপুর চৌকিতে  মিথ্যা মামলা  করে। সে মামলায়ও আক্তার  হোসেনের পক্ষে রায়  আসে। পরে কিশোরগঞ্জ আদালতে পুনরায়  মিথ্যা মামলা করলে   আদালত মামলাটির তদন্তভার দেয় পিবিআইকে। পিবিআই তদন্ত  শেষে মামলাটি মিথ্যা  বলে আদালতে তদন্ত  প্রতিবেদন দেয়।  সর্বশেষ মামলায় পরাজিত হয়ে  মিলন মিয়া তার লোকজন নিয়ে জোর পূর্বক আমার জমি দখল করে আমাকে ও আমার পরিবারকে হত্যার হুমকি দিচ্ছে । আমরা বর্তমান সরকার ও প্রশাসনের কাছে সুবিচার চাই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং