1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

ভারতে ভয়াবহ বিমান দুর্ঘটনায় ২৪২ যাত্রীর সবাই নিহত

আন্তর্জাতিক ডেস্ক।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ৪৬৭ বার পড়া হয়েছে

 

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ বিমানবন্দরের কাছে একটি যাত্রীবাহী বিমান ভেঙে পড়েছে। এতে ২৪২  যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। বিমান সংস্থা সূত্রে জানা গেছে, বিমানটিতে যাত্রী পাইলট ও ক্রুসহ ২৪২ যাত্রী ছিলেন। এদর মধ্যে ১৭৯ ভারতীয় ৫৩ ব্রিটিশ নাগরিক ছিলেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার, ১২ জুলাই দুপুর ১টা ১০ মিনিটে এয়ার ইন্ডিয়ার বিমানটি  আহমেদাবাদ বিমানবন্দর থেকে ব্রিটেনের বার্মিংহ্যামে যাচ্ছিল। বিমানটি ওড়ার কিছুক্ষণের মধ্যে বিমানটি একটি মেডিকেল কলেজের  ছাত্রাবাসের উপর ভেঙে পড়ে। ভেঙে পড়ার পরেই বিমানটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে গিয়ে দমকলের অন্তত ১০টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে।

যে ছাত্রবাসের ওপর বিমানটি ভেঙে পড়ে সেই ছাত্রাবাস থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরো অনেকেই গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

জানা গেছে, বিমানটি মেঘানিনগরের লোকালয়ে ভেঙে পড়ায় বহু প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। লোকালয়ে থাকা অনেকেরই প্রাণহানি হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

দুর্ঘটনার শিকার বিমানের যাত্রীদের তালিকায় গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপাণীর নামও আছে। এখন পর্যন্ত তার খোঁজ মেলেনি।

বিজয়ের ঘনিষ্ঠ প্রশান্ত ভালা জানিয়েছেন, তিনি বিজয়কে বিমানবন্দরে পৌঁছে দিয়ে এসেছেন। ওই বিমানে লন্ডনে যাওয়ার কথা ছিল তার। তবে, এই বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন বিজয়। রাজকোট পশ্চিমের বিধায়কও ছিলেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং