1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

ভেলায় চড়ে খেলতে গিয়ে দুই শিশুর মৃত্যু

Seejan Ahmed
  • প্রকাশিত: শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ দুপুরে পলাশবাড়ী পৌরসভার বৈরী হরিণমারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে আবিদ  ও একই গ্রামের আব্দুল আজিজের ছেলে লাবিব।

স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশের একটি জলাশয়ে কলাগাছের ভেলায় চড়ে খেলা করছিল আবিদ ও লাবিব। খেলার একপর্যায়ে তারা ভেলা থেকে পানিতে পড়ে ডুবে যায়।

অনেক খোঁজাখুঁজির পর দুপুর আড়াইটার দিকে শিশু দুটির ভাসমান মরদেহ উদ্ধার করেন স্বজনরা। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং