1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

কটিয়াদীতে বিদেশী পিস্তল ও গুলিসহ দুইজন গ্রেফতার

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জে কটিয়াদীতে বিদেশী পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার, ২৬ এপ্রিল দিবাগত রাতে উপজেলার পূর্ব মন্ডলভোগ এলাকা থেকে তাদের গ্রেফতার করে কটিয়াদী মডেল থানা পুলিশ।

থানা পুলিশ সূত্রে জানায়, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে গ্রেফতার পরোয়ানাভুক্ত পলাতক আসামি শরীফ মিয়া তার বাড়িতে অবস্থান করছেন। তাকে ধরতে বাট্টা হাওর তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে নিজ ঘরের ভেতর থেকে শরীফ ও মনির হোসেন নামে দুইজনকে গ্রেফতার করে। এসময় দেহ তল্লাশী করে মনির হোসেনের কোমর থেকে একটি বিদেশী পিস্তল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুই আসামি জানায়, তারা অস্ত্র ক্রয়-বিক্রয় ও অপরাধ সংগঠিত করার প্রস্তুতি নিচ্ছিল। এ ব্যাপারে কটিয়াদী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বিডিচ্যানেলফোরকে  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতার দুইজনের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং