
ফিলিস্তিনে বর্বোরোচিত গণহত্যার প্রতিশোধ নিচ্ছে এবার প্রকৃতি, এ যেন আল্লাহর গজব। ইতিহাসে এই প্রথম ইসরাইলের কয়েকটি এলাকায় হঠাৎই ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। বিমান, হেলিকপ্টার মোতায়েন করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারছেনা স্থানীয় কর্তৃপক্ষ।
সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল এক প্রতিবেদনে জানিয়েছে, ক্রমবর্ধমান তাপমাত্রা এবং তীব্র বাতাসের কারণে বেশ কয়েকটি জায়গায় গত বুধবার থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বিবেচনায় পুলিশ বেশ কয়েকটি কেন্দ্রীয় শহর খালি করে দিয়েছে বলেও জানায় গণমাধ্যমটি।
গণমাধ্যমটি প্রতিবেদনে আরো বলা হয়েছে, বেইত শেমেশ এলাকায় অগ্নিকাণ্ডের ফলে এশতাওল, বেইত মেইর এবং মেসিলাত জিওন থেকে বাসিন্দাদের সরিয়ে দেয়া হয়েছে। পুলিশ ওই এলাকা থেকে জেরুজালেমে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
জানা গেছে, আগুন প্রথমে শহরের কেন্দ্রস্থলের কাছে মোশাভ তারুমের কাছে ছড়িয়ে পড়ে। আগুন নেভানোর কাজ শুরু করার সময় প্রবল বাতাসের কারণে তা আরো বেড়ে যায়।
ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ অথরিটির একজন মুখপাত্র ‘টাইমস অব ইসরাইল’কে জানিয়েছেন, এই আগুনে নয়জন সামান্য আহত হয়েছেন। এর মধ্যে ৭ জন দমকলকর্মী এবং দু’জন বেসামরিক ব্যক্তি দগ্ধ হয়েছেন।
অগ্নিনির্বাপণ ও উদ্ধার কর্তৃপক্ষ আগুন নেভানোর জন্য ছয়টি জেলা থেকে অগ্নিনির্বাপকদের তালিকাভুক্ত করেছে এবং ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফও হামলা থেকে এসে আগুন নেভানোর কাজে যোগ দিয়েছে।
বেইত শেমেশের উত্তরে দাবানল নেভাতে প্রায় ১১০টি অগ্নিনির্বাপক দল, ৮টি অগ্নিনির্বাপক বিমান এবং একটি হেলিকপ্টার কাজ করছে বলেও জানিয়েছে টাইমস অব ইসরাইল।
Leave a Reply