1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

গণতন্ত্রী পার্টির নেতার মায়ের  মৃত্যুতে কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের শোক

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ২৭৭ বার পড়া হয়েছে

 

গণতন্ত্রী পার্টি কেন্দ্রীয় কমিটির  সম্পাদক মন্ডলীর সদস্য মো:কামরুল ইসলামের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি  বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী, ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা.শহীদুল্লাহ সিকদার এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন।

সোমবার, ১৪  এপ্রিল সন্ধ্যায় সংবাদ মাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা এ শোক জানান।গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয়  কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য মো:কামরুল ইসলামের মা মোছা.ছায়েরা খাতুন  সোমবার,১৪ এপ্রিল রাত সাড়ে ৩ টায় ইন্তেকাল  করেন।

নেতারা মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সব সদস্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহীদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেন।-সংবাদ বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং