1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে করিমগঞ্জের গুণধর ইউনিয়নে তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল

দিলোয়ার হোসাইন নানক, করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

 

ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত  হামলা ও গণহত্যার প্রতিবাদে  এবং নির্যাতিত ফিলিস্তিনদের প্রতি সংহতি জানিয়ে মরিচখালী বাজারে বিক্ষোভ মিছিল করেছে গুণধর ইউনিয়নের তৌহিদী জনতা।

শনিবার,১২ এপ্রিল সকাল ১০ টায় গুণধর ইউনিয়ন তৌহিদী জনতার ব্যানারে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে।

মিছিল থেকে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান জানানোর পাশাপাশি মুসলিম বিশ্বের নিষ্ক্রিয়তায় ক্ষোভ প্রকাশ করেন গুণধর ইউনিয়নের  তৌহিদী জনতা। তাঁরা বলেন,এই হত্যাযজ্ঞ থামাতে মুসলিম বিশ্ব সক্রিয় পদক্ষেপ নেয়নি। এতে জামায়াত ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা ইসরায়েল বিরোধী নানা স্লোগান দেন। মিছিলটি মরিচখালী বাজার থেকে শুরু হয়ে পূর্ব খয়রত আমলীতলা   ঘুরে সনজিল মার্কেটে গিয়ে শেষ হয়।

গুণধর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং জামায়াত নেতা সাইফুল ইসলাম সাদীর সঞ্চালনায় মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন করিমগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহ হেদায়েত উল্লাহ,গুণধর ইউপির সাবেক চেয়ারম্যান তোফায়েল আহমেদ জাহিদ,জামায়াত নেতা ও উরদিঘী দাখিল মাদরাসার সহ সুপার নূরুল ইসলাম,রায়পুরা আদর্শ দাখিল মাদরাসার সহ সুপার হেলাল উদ্দিন,গুণধর ইউনিয়ন ইমাম উল্লামা পরিষদের সভাপতি মাওলানা তাজুল ইসলাম,জামায়াত নেতা আজহারুল ইসলাম,গুণধর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম,গুণধর ইউনিয়ন ইসলামী ছাত্র শিবিরের সভাপতি সানাউল্লাহ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন গুণধর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি বদিউজ্জামান,বায়তুলমাল সম্পাদক শফিকুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক ও সহকারী মৌলভী শিক্ষক আতাউর রহমান,উরদিঘী দাখিল মাদরাসা সহকারী মৌলভী শিক্ষক আবু বক্কর সিদ্দিক,করিমগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি আফতাব উদ্দিন,আ:মতিন বাচ্চু,গুণধর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবু বক্কর সিদ্দিক,সাধারণ সম্পাদক এমদাদুল হক,ট্রেড ইউনিয়ন সম্পাদক আল আমিন,জোবায়ের আহমেদ,জামায়াত নেতা এবিএম আসাদুল ইসলাম,আবু তাহের, কামরুল ইসলাম,দিদারুল আবির,মাসুদ,মো:খায়েস প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং