1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

কয়লার চেয়ে প্রাণ দামি: বাঁশখালীর শহিদদের স্মরণে ময়মনসিংহে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

 

চট্টগ্রামের বাঁশখালীর শহিদদের স্মরণে ময়মনসিংহে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার, ১০ এপ্রিল  অন্যচিত্র ফাউন্ডেশন, CLEAN এবং BWGED-এর উদ্যোগে ময়মনসিংহ নগরীর জয়নুল উদ্যানে অবস্থিত স্কেটিং চত্বরে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

সমাবেশ থেকে জীবাশ্ম জ্বালানীতে বিনিয়োগ বন্ধ এবং দ্রুত নবায়নযোগ্য শক্তিতে রূপান্তরের দাবি জানানো হয়। এই কর্মসূচি ২০১৬ সালের চট্টগ্রামে বাঁশখালী আন্দোলনের শহিদদের স্মরণে আয়োজন করা হয়, যেখানে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে আন্দোলনে ছয়জন নিহত হয়েছিলেন।

২০১৬ সালের ৪ এপ্রিল বাঁশখালীতে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিরুদ্ধে কৃষক ও স্থানীয় বাসিন্দাদের রক্তাক্ত আন্দোলনের স্মরণে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

বক্তারা বলেন, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা বাতাসের দূষণ, বাড়তি বিদ্যুৎ ব্যয় এবং জলবায়ু সংকট আরও তীব্র করছে। বিশেষজ্ঞরা যুক্তি দেন যে, কয়লা ও এলএনজি নির্ভরতা পরিবেশের পাশাপাশি অর্থনীতির জন্যও হুমকি এবং বাংলাদেশের ভবিষ্যৎ টেকসই করতে সৌর ও বায়ু শক্তিতে বিনিয়োগ অত্যন্ত জরুরি।

অন্যচিত্র ফাউন্ডেশনের প্রধান নির্বাহী রেবেকা সুলতানা বলেন, “বাঁশখালী আন্দোলন আমাদের জন্য একটি শিক্ষা ছিল। আমরা আর কোনো সাধারণ জনগনকে জীবাশ্ম জ্বালানি প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্ত হতে দিতে পারি না। সরকারকে অবশ্যই টেকসই ভবিষ্যতের জন্য নবায়নযোগ্য শক্তিকে অগ্রাধিকার দিতে হবে।”

মানববন্ধনের শেষে আয়োজকরা ন্যায়সঙ্গত ও টেকসই জ্বালানি রূপান্তরের পক্ষে তাদের আন্দোলন অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

এতে উপস্থিত ছিলেন পরিবেশ সচেতন নাগরিকদের মধ্যে তুহিন তালুকদার, সাঈদ হাসান, মোস্তাফিজুর রহমান, নাগরিক প্লাটফর্মের সদস্য মমতাজ বেগম, জান্নাতুল ফেরদৌস মীম, নাজমুন নাহার মুক্তা, যুব ফোরামের সদস্য মামুন মিয়া, ফারদিন, কথা আক্তার, মিলি আক্তার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং