1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:২৪ পূর্বাহ্ন

তাড়াইলে শিশু তৃষা ধর্ষণ মামলার আসামি সুরুজ আলীকে দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন

রায়হান জামান।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার মেছগাঁও মোড়াকান্দি গ্রামের ১১ বছরের শিশু তৃষা ধর্ষণ মামলার আসামি সুরুজ আলীকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে মেছগাঁও মোড়াকান্দি এলাকাবাসী ও তাড়াইলের সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার, ১৮ মার্চ দুপুরে তাড়াইল উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে এলাকাবাসীদের মধ্যে বক্তব্য রাখেন, ফজলুর করিম, আব্দুল হাকিম ও শিক্ষার্থীদের মধ্যে আতাবুর, মো. আলম, সোহাগসহ আরও অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে নারী ও শিশু নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ, সহিংসতা বেড়েই চলেছে। এর বড় একটি কারণ বিচারহীনতার রেওয়াজ। ক্ষমতা ও অর্থ দিয়ে অনেক সময় অপরাধীরা পার পেয়ে যায়। এতে সমাজে অপরাধ প্রবণতা আরও বাড়তে থাকে। সম্প্রতি নারীর প্রতি বিদ্বেষমূলক কর্মকাণ্ড বেড়েই চলছে।

এ সময় বক্তারা ধর্ষক সুরুজ মিয়াকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার না করলে তাড়াইল থানার ওসি সাব্বির রহমানকে প্রত্যাহারের আল্টিমেটাম দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং