1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:০৯ পূর্বাহ্ন

কুলিয়ারচরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

মুহাম্মদ কাইসার হামিদ,স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

মুহাম্মদ কাইসার হামিদ,স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ।।

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পানিতে ডুবে সাবা নামে দুই বছর বয়সীএক শিশুর মৃত্যু হয়েছে।

সাবা কুলিয়ারচর পৌর এলাকার পশ্চিম গাইলকাটা মহল্লার মো. কামরুল ইসলামের মেয়ে ও পৌরসভার সাবেক কাউন্সিল মরহুম শিশু মিয়ার নাতনী।

বুধবার, ১২ মার্চ সকাল ৮টার দিকে শিশুটির মা কাজ করা অবস্থায় অজান্তে মেয়ে সাবা ঘর থেকে বের হয়ে গিয়ে বাড়ির পিছনে একটি জলাশয়ের (ডুবা) পানিতে পড়ে যায়। অনেকক্ষণ পরে ভেসে উঠলে দেখতে পেয়ে তার মা প্রথমে তাকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নয়ন চিকিৎসার জন্য ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক সাবাকে মৃত্যু ঘোষণা করেন।

উপজেলা বিএনপির সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. কামরুল ইসলাম মুছা বিষয়টি নিশ্চিত করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং