1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন, অ্যাডভোকেট সহিদ সভাপতি, অ্যাডভোকেট রতন সম্পাদক

বুরহান খান, স্টাফ রিপোর্টার।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ২৬৭ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে টানা তৃতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগপন্থী অ্যাডভোকেট মো. সহিদুল আলম শহীদ এবং পঞ্চমবারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিএনপিপন্থী অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম রতন।

বৃহস্পতিবার, ৬ মার্চ রাত ১টার দিকে কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এস এম মাহবুবুর রহমান ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে এ  ফলাফল ঘোষণা করেন।

বুধবার সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে ৬০৬ জন ভোটারের মধ্যে ৫৩৭ জন আইনজীবী  তাদের ভোটাধিকার প্রয়োগ করেন ।

নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট মো. সহিদুল আলম শহীদ পেয়েছেন ৪২১  ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট আলাউদ্দিন আহমেদ (স্বতন্ত্র) পেয়েছেন ৮০ ভোট। সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন পেয়েছেন ২৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ শহিদুল ইসলাম হুমায়ুন পেয়েছেন ১৩৪ ভোট।

অন্যান্য পদে বিজয়ীরা হচ্ছেন  সহ সভাপতি অ্যাডভোকেট মো. মানিক  ও অ্যাডভোকেট মো. আব্দুর রশিদ ভুইয়াঁ, সহ সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট নাদিরা সুলতানা সোমা ও অ্যাডভোকেট শাহিনুর কলি , লাইব্রেরি সম্পাদক পদে অ্যাডভোকেট মো. আব্দুল্লাহ আল বোখারী , সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট এ.এম ছাজ্জাদুল হক  এবং অডিটর পদে অ্যাডভোকেট আবু বাক্কার সিদ্দিক মিলন ।

এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত পাঁচ কার্যকরী সদস্য হলেন, অ্যাডভোকেট  কফিল উদ্দিন, অ্যাডভোকেট মোহাম্মদ সারোয়ার জাহান সানি, অ্যাডভোকেট মো. সোহাগ মিয়া, অ্যাডভোকেট  মো. আবু তাহের হারুন ও অ্যাডভোকেট মো. আহসানুজ্জামান।

কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির এবারের নির্বাচনে আওয়ামী পন্থী আইনজীবীদের মধ্যে বিভিন্ন পদে ৫ জন ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে বিভিন্ন পদে ৯ জন প্রার্থী বিজয়ী হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং