1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:১০ অপরাহ্ন

হোসেনপুরে টিসিবির পণ্যের দোকানে আগুন

স্টাফ রিপোর্টার, হোসেনপুর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের হোসেনপুরে টিসিবির পণ্যের দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে।

বুধবার,  ২৬ ফেব্রুয়ারি রাত নয়টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। হোসেনপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনা স্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে  আনে। 

জানা যায় বুধবার রাতে হোসেনপুর পৌরসভার ঢেকিয়া এলাকায় টিসিবির ডিলার চন্দন কুমার সাহার দোকানে আগুনে পুড়ে প্রায় ৬০ হাজার টাকার মালামাল ক্ষতি হয়েছে। 

মশার কয়েল থেকে আগুনের সূত্রেপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করেছে হোসেনপুর ফায়ার সার্ভিস ইউনিট। প্রত্যক্ষদর্শীরা জানান হোসেনপুর পৌরসভা ৫নং ওয়ার্ডের মহা সড়কের পাশে টিসিবির দোকানে আগুনের ধোঁয়া দেখে ফায়ার সার্ভিস খবর দেয়া হয়। এসময় আশপাশের লোকজন আগুন নিভানোর চেষ্টা করে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসের প্রতিনিধিগণ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং