1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

বৈষম্যবিরোধী ছাত্র জনতার উপর হামলার মামলায় কিশোরগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭৮ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র জনতার উপর হামলা ঘটনায় করিমগঞ্জ থানায় দায়ের করা মামলার এজহারভূক্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেফতার মো. আশরাফ উদ্দিন জেলার করিমগঞ্জ উপজেলার মথুরাপাড়া এলাকার মৃত আলীম উদ্দিন মাস্টারের ছেলে ও স্থানীয় আওয়ামী লীগের একজন নেতা।

রবিবার, ১৬ ফেব্রুয়ারি রাত পৌনে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে শহরের নিউটাউন এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) জুয়েল চাকমা।

গ্রেফতার আসামিকে করিমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং