1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

ডেস্ক নিউজ।।
  • প্রকাশিত: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪২ বার পড়া হয়েছে

তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শ্লোগান নিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ করা হয়েছে।

বুধবার, ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও অগ্রণী ব্যাংক পিএলসি (লিড ব্যাংক) এর আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে এই ঋণের চেক বিতরণ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো: আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মোহাম্মদ আক্তার জামীল। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের মহাব্যবস্থাপক সুধীর রঞ্জন বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. পলাশ সরকার এবং বাংলাদেশ ব্যাংক, রাজশাহীর উপ-পরিচালক মো: রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।

এছাড়া অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি ঋণ কমিটির সকল সদস্য অংশগ্রহণ করেন।  ঋণ বিতরণ অনুষ্ঠানে ৩৫ টি বাণিজ্যিক ব্যাংক ৬১জন কৃষকের মাঝে ৪০ লাখ টাকার অধিক প্রকাশ্যে এ ঋণ বিতরণ করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং