1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

মোবাইলে গেম খেলতে নিষেধ করায় নান্দাইলে স্কুলছাত্রের আত্মহত্যা

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১৯০ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের দেউলডাংরা গ্রামে মোবাইলে গেম খেলতে নিষেধ করায় ক্ষোভে অভিমানে আত্মহত্যা করেছে এক স্কুলছাত্র।

নিহত ফাহিম (১২) ভূইয়া উপজেলার দেউলডাংরা গ্রামের নাছির উদ্দিন ভূইয়ার ছেলে।

মঙ্গলবার, ১০ ডিসেম্বর রাত ১০টার দিকে গলায় মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করে ফাহিম। নিহত ফাহিম নান্দাইল সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র।

জানাগেছে, স্কুলে ফাহিমের বার্ষিক পরীক্ষা চলছে। অথচ ফাহিমকে মোবাইল ফোনে গেম খেলতে দেখে তার বাবা তাকে নিষেধ করে। পরে রাগে অভিমানে সবার অজান্তে ফাহিম গলায় মাফলার পেঁচিয়ে গ্রিলের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে দ্রুত নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ আহমেদ বিডিচ্যানেল ফোরকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় নান্দাইল মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং