1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

গৌরীপুরে যৌথ বাহিনীর অভিযানে ১৪২ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার

উবায়দুল্লাহ রুমি, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ২০০ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের গৌরীপুরে যৌথবাহিনীর অভিযানে ১শ ৪২ কেজি গাঁজাসহ ২ ব্যক্তিকে গ্রেফতার  করা হয়েছে।

গ্রেফতার দুইজনের মধ্যে মোকছেদুল (৩২) ময়মনসিংহ গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের ত্রিশঘর গ্রামের মো. দুলাল মিয়ার ছেলে ও শরীফ (২৪) একই এলাকার মো. আবুল কালাম ফকিরের ছেলে।

সোমবার, ২ ডিসেম্বর সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ গোয়েন্দা কার্যালয় ও সেনাবাহিনীর যৌথ অভিযানে উপজেলার ত্রিশঘর এলাকার মৃত চাঁন মিয়ার স্ত্রী আবেদা খাতুনে বাড়িতে অভিযান চালিয়ে ৭টি বস্তায় রাখা ১৪২ কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।  

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মো: কাউছারুল হাসান রনি অভিযানের বিষয়টি বিডিচ্যানেল ফোরকে নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমাদের টিম নিয়ে উল্লেখিত স্থানের আশপাশে উৎ পেতে থাকি। আমাদের উপস্থিতি টের পেয়ে সটকে যাওয়ার চেষ্টা করলে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়। বাড়ির মালিক আবেদা আমাদের উপস্থিতি টের পেয়ে ঘরে তালা লাগিয়ে পালিয়ে যান। পরে আমরা তার বসতঘর ও রান্নাঘরে অভিযান চালিয়ে ৭টি বস্তায় রাখা ১৪২ কেজি গাঁজা উদ্ধার করি।
অভিযানে সংযুক্ত ছিলেন গৌরীপুর সেনা ক্যাম্পের (গৌরীপুর, ঈশ্বরগঞ্জ ,নান্দাইল) ইনচার্জ মেজর নাঈম ও মেজর রোবাইয়াতের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টীম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অপর একটি টিম।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মির্জা মাযহারুল আনোয়ার বলেন, সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে মাদক উদ্ধার করা হয়। এ বিষয়ে গৌরীপুর থানায় মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং