1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

কিশোরগঞ্জ ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫শ’ পিস ইয়াবা ও ৪ কেজি গাঁজাসহ ২ জন গ্রেফতার

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ২০৯ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ   ও ভৈরবে পৃথক পৃথক অভিযানে ৫শ’ পিস ইয়াবা ও ৪ কেজি গাঁজাসহ এক নারীসহ ও দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি আভিযানিক দল।

সোমবার, ১৮ নভেম্বর বিকেল ৪টা ৫০ মিনিটে ভৈরব উপজেলার ভৈরবপুর উত্তরপাড়া এলাকার সৈয়দ নজরুল ইসলাম সেতুর পশ্চিম প্রান্তের টোল প্লাজার অনুমান ২০০ গজ পূর্বে সিলেট-ঢাকা মহাসড়কের ঢাকা গামী লেনের উপর অভিযান পরিচালনা করে ৪ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় গ্রেফতার আব্দুল্লাহ (২৪) হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার উছমান গণির ছেলে।

এর আগে কিশোরগঞ্জ জেলা সদরের যশোদল মনিপুর ঘাট এলাকা থেকে ৫শ’ পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।

গ্রেফতার ঝুমুর বেগম (৩২) কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল এলাকার মণিপুর ঘাট এলাকার চন্দন মিয়ার স্ত্রী।

রবিবার, ১৭ নভেম্বর রাত ৮টার দিকে যশোদল মনিপুর ঘাট এলাকার জনৈক সোলেমানের বাড়ির উত্তর পাশে ইটের রাস্তার উপর  অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুইজনের বিরুদ্ধে ভৈরব ও কিশোরগঞ্জ সদর মডেল থানায় দুটি পৃথক মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং