1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৮ অপরাহ্ন

কটিয়াদীতে ঘুমের ঔষধ খাইয়ে  স্বামীকে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

রায়হান জামান, চিফ রিপোর্টার।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১৬১ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের কটিয়াদীতে গলায় ফাঁস দেওয়া অবস্থায় শাহীন (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার, ১৪ নভেম্বর  সকালের কটিয়াদী পৌর সদরের শিমুলতলী এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

শাহীন কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের পাইকসা গ্রামের তৈয়ব উদ্দিনের একমাত্র ছেলে।

জানা যায়, দুই বিয়ে করে পারিবারিক দ্বন্দ্ব থাকায় দ্বিতীয় স্ত্রী ঝর্ণা আক্তারকে নিয়ে পৌর সদরের পশ্চিমপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন শাহীন৷ পরিবারের অভিযোগ দাম্পত্য কলহের জেরে দ্বিতীয় স্ত্রী ঝর্ণা আক্তার ঘুমের ঔষধ খাইয়ে পরিকল্পিতভাবে শাহীনকে হত্যা করেছে।

এ ঘটনায় ঝর্ণা আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ। কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম বিডিচ্যানেল ফোরকে  জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং