1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৩:১৭ অপরাহ্ন

ইটনায় পপি ডব্লিউ এলসিআর এর কর্মশালা

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭১ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় পপি ডব্লিউ এলসিআর এর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার, ২৫ সেপ্টেম্বর সকাল ১১ টায় ইটনা উপজেলা পরিষদ হল রুমে ইটনা উপজেলা নির্বাহী অফিসার মোছা. দিলশাদ জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় স্বাগত বক্তব্যে পপি ডব্লিউ এলসিআর এর বিভিন্ন দিক তুলে ধরেন প্রজেক্ট কো-অডিনেটর সতেন্দ্র নাথ মিত্র।

এতে উপস্থিত ছিলেন ইটনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অতিশ দাস রাজীব, ইটনা থানার অফিসার ইনচার্জ মো. জাকির রব্বানী।

কর্মশালায় ইটনা উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক, প্রকল্পের সাথে সংশ্লিষ্ট ইটনা বালিকা উচ্চ বিদ্যালয় ও রাজেন্দ্র আশালতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন পপি ডব্লিউ এলসিআর এর ফিল্ড অফিসার রুহুল আমিন। সহযোগীতায় ছিলেন পপি ডব্লিউ এলসিআর এর প্রভাতি রানী দাস। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং