1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন

হোসেনপুরে যাত্রীবাহী বাস উল্টে আহত ৫

স্টাফ রিপোর্টার, হোসেনপুর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৭ বার পড়া হয়েছে
হোসেনপুর: দুর্ঘটনা কবলিত জলসিঁড়ি পরিবহনের বাস

কিশোরগঞ্জের হোসেনপুরে যাত্রীবাহী একটি বাস উল্টে ৫ জন আহত হয়েছেন।  মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর) ভোরে দিকে নান্দাইল-হোসেনপুর সড়কের মাধখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে উপজেলার বাকচান্দা বাজার থেকে ঢাকার উদ্দ্যেশে ছেড়ে আসা জলসিড়িঁ এক্সপ্রেস (প্রাঃ) লিমিটেডের একটি বাস মাধখলা এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এ সময় আশেপাশের লোকজন ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের লোকজন এসে আহতদের উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। আহতদের বেশীর ভাগই শ্রমিক। তারা উপজেলার কুড়িঘাট মোড়ে কাজের সন্ধানে আসছিলেন।

হোসেনপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বিডিচ্যানেল ফোরকে জানান,আহতদের মধ্য থেকে ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে । এখন পর্যন্ত কোনো নিহতের ঘটনা ঘটেনি। উদ্ধার কাজ চলমান আছে। আহতরা হলেন- নান্দাইল উপজেলার  আজিজুল (৩০), রিয়াদ মিয়া(২০), নাজমুল হক (২০), জিল্লু মিয়া(৪৫) এবং হোসেনপুর উপজেলার  উত্তর পানান গ্রামের আবদুল করিম (৩৫)।

 খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার ও হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ হাসান সুমন। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং