
কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলা জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। ‘সঠিক তথ্যে ভোটার হবো স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব ‘ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিবসটি পালিত হয়।
শনিবার, ২ মার্চ সকাল ১০টায় এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।
ইটনা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. নাহিদ হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান।
বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন ইটনা থানা অফিসার ইনচার্জ জাকির রব্বানী, কিশোরগঞ্জ জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী মো. ইসমাইল হোসেন, ইটনা উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম ঠাকুর।
আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এলাকার গন্যমান্য ব্যক্তি ও স্থানীয় সাংবাদিকগণ অংশ নেন। সভায় জাতীয় ভোটার দিবসের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করা হয়। এতে সার্বিক সহযোগীতায় ছিলেন ইটনা উপজেলা নির্বাচন অফিসার মো. মতিউর রহমান।
Leave a Reply