1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

কিশোরগঞ্জের ভৈরবে ৫ হাজার ৮শ পিস ইয়াবা ও মাইক্রোবাসহ দুইজন গ্রেফতার

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৩০৭ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের ভৈরবে অভিযান চালিয়ে ৫ হাজার ৮শ পিস ইয়াবা ও একটি মাইক্রোবাসসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেফতার মো. মিজানুর রহমান (৩১) ও  রতন বর্মন (২৬) সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

মঙ্গলবার, ২১ অক্টোবর রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে ভৈরব উপজেলার নাটালের মোড় ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের উপর চেকপোষ্ট স্থাপন করে তাদের ইয়াবা ও একটি সাদা রঙের মাইক্রোবাসসহ তাদের গ্রেফতার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।

গ্রেফতার দুই আসামির বিরুদ্ধে ভৈরব থানায় মাদক আইনে মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং