1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে অটোরিকসা ছিনতাই ও চালককে হত্যার অভিযোগে একজন গ্রেফতার

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ জেলার সদর থানার চাঞ্চল্যকর অটোরিকসা চালক চালক তাজুল ইসলাম হত্যা মামলার এজাহারনামীয় এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেফতার নাফি (৩৫) কিশোরগঞ্জ সদর উপজেলার ব্রাহ্মণকান্দি এলাকার মৃত দুলাল মিয়ার ছেলে।

রবিবার, ১৪ সেপ্টেম্বর বেলা সাড়ে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে কিশোরগঞ্জ সদর উপজেলার কোদালিয়া চৌদ্দশত এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।

মামলা সূত্রে জানা যায়, বাদিনীর ছেলে ভিকটিম তাজুল ইসলাম (২৬) একজন অটোরিকসা চালক। পূর্ব বিরোধের জের ধরে এজাহারনামীয় আসামি নাফিসহ অন্যান্য আসামিগণ গত ৫ অগাস্ট রাত অনুমান সাড়ে ৮ টার দিকে ভিকটিম তাজুল ইসলামকে বত্রিশ বিলপাড় এলাকা থেকে ধরে নিয়ে কিশোরগঞ্জ সদর উপজেলার ব্রাহ্মণকান্দি মোড় এলাকার এজাহার নামীয় লিমনের অটো গ্যারেজে অন্যায় ভাবে আটক করে রেখে ভিকটিমকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। অতঃপর ভিকটিমের মরদেহ গুম করার উদ্দেশ্যে আসামিগণ  ব্রাহ্মণকান্দি মোড় এলাকার বড় পুকুরে পানিতে ফেলে দেয়।

এ ঘটনায় ভিকটিমের মা জহুরা (৪৪) বাদি হয়ে কিশোরগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা রুজুর পর র‌্যাব-১৪ ছায়া তদন্তসহ মামলার রহস্য উদঘাটন ও  ওই ঘটনার সাথে জড়িত আসামিদের গ্রেফতারে তৎপর হয়।

এরই ধারাবাহিকতায় এক পর্যায়ে র‌্যাব তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতার আসামিকে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং