
কিশোরগঞ্জে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ও হোসেনপুর উপজেলা প্রশাসনের সহায়তায় হোসেনপুর নতুন বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ পরিবহনের দায়ে উৎপাদক প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা ২ হাজা্র ৫শ’ কেজি পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার, ৮ সেপ্টেম্বর হোসেনপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহসী মাসনাদ মোবাইল কোর্ট পরিচালনা করেন। জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শুভ্র চন্দ্র বিশ্বশর্মা প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
মোবাইল কোর্টের মাধ্যমে ২ হাজার ৫০০ কেজি পলিথিন জব্দ ও ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় পরিবেশ অধিদপ্তর, কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
পরে উপস্থিত জনসাধারণের মাঝে নিষিদ্ধ ঘোষিত পলিথিনের ব্যবহার থেকে বিরত থাকতে জনসচেতনতামূলক আলোচনা করা হয়।
নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর, কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের পক্ষে থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও গণমাধ্যমকর্মীদের জানানো হয়।
Leave a Reply