1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

ইসলামপুরে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ফরহাদ খানের  সাংবাদিকদের সাথে মতবিনিময়

মো. মনির হোসেন, স্টাফ রিপোর্টার,ইসলামপুর,জামালপুর।।
  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯৫ বার পড়া হয়েছে

 

জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী শরিফুল ইসলাম খান ফরহাদ সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। 

রবিবার,৩১ অগাস্ট বাদ মাগরিব ইসলামপুর প্রেসক্লাব সভাকক্ষে প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান মোরাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ লিটনের সঞ্চালনায় মতবিনিময় সভায় ইসলামপুর উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ বুলবুল, কুলকান্দি ইউনিয়ন বিএনপি’র সহ সভাপতি হাসান মাহাবুবুর রহমান স্বপন, পৌর বিএনপি’র সদস্য কামরুল খান,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহব্বায়ক পনির আহমেদ, কুলকান্দি ইউনিয়ন ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি মাহমুদুল হাসান সোহাগসহ প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথি শরিফুল ইসলাম খান ফরহাদ বলেন, তিনি বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি’র ৩১দফা জনগণের মাঝে তুলে ধরতে কাজ করে যাচ্ছেন। তিনি এলাকাবাসীর সমস্যা- সমাধান ও খোঁজ খবরসহ দলীয় কাজের প্রচার- প্রচারণা মিছিল- মিটিং ও গণসংযোগ করে যাচ্ছেন। ইসলামপুরবাসী সুযোগ দিলে তিনি অনিয়ম- দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত সমাজ গঠন, নদী ভাঙন রোধ, শিক্ষা ব্যবস্থার উন্নয়নসহ ইসলামপুর উপজেলাবাসীর সার্বিক উন্নয়নে কাজ করবেন বলে জানান।

তিনি আরো বলেন দেশ সুন্দর ভাবে গড়ার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি আপনারা হলেন জাতির বিবেক সামাজের দর্পণ নিরপেক্ষ থেকে প্রকৃত সত্য তুলে ধরুন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং