1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

মুহাম্মদ কাইসার হামিদ,স্টাফ রিপোর্টার,কুলিয়ারচর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৩৩২ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

শনিবার, ১৭অগাস্ট সকালে উপজেলার বাজরা তারাকান্দি বাসস্ট্যান্ডের পূর্ব পাশে কুলিয়ারচর রোডে লরি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী জয়নাল (২৫) নিহত হন। তিনি কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিসংখ্যানবিদ পদে কর্মরত। সকালে ডিউটিতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জয়নালের বাড়ি কটিয়াদী উপজেলার লোহাজুড়ি ইউনিয়নে। তিনি কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিসংখ্যানবিদ পদে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শী বাজরা গ্রামের মো. আরমান মিয়া জানান, দ্রুতগামী একটি লরি ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কুলিয়ারচর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। দুর্ঘটনার পরপরই লরি ট্রাক চালক ও সহকারী পালিয়ে যায়। কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স শাম্মী আক্তার জানান, মাত্র ৭ মাস আগে জয়নাল পরিসংখ্যানবিদ পদে চাকরিতে যোগ দেন। তিন মাস আগে তিনি বিয়ে করেন। দুই ভাইয়ের মধ্যে তিনি বড়, ছোট ভাই প্রবাসে থাকেন। হঠাৎ এ দুর্ঘটনায় পরিবার ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং