1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

কিশোরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে অভিযান, চার প্রতিষ্ঠানকে চার লাখ টাকা জরিমানা ও একজনের তিন মাসের জেল

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ২২৪৩ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের তিন উপজেলায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ৪ খাদ্য ব্যবসা প্রতিষ্ঠানকে এক লাখ টাকা করে জরিমানা ও অপর একজনকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে র‌্যাব-১৪,সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প পরিচালিত একটি ভ্রাম্যমাণ আদালত। নিরাপদ খাদ্য আইন ২০১৩” এর ৩৯  ধারা মোতাবেক তাদেরকে সাজা জরিমানা করা হয়।

শনিবার, ২ অগাস্ট দুপুর ১২টা থেকে বিকেল ৪ পর্যন্ত করিমগঞ্জ ও তাড়াইল উপজেলায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় একজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।

এ সময় কিশোরগঞ্জ সদর উপজেলার ‘আমার ফুড প্রোডাক্ট ” এর মালিক মো. আলামিন, করিমগঞ্জ উপজেলার “অঞ্জনা  বেকারী “এর মালিক স্বপন চন্দ্র দাস, “অঞ্জনা  বেকারী ” এর মালিক দিলীপ চন্দ্র মোদক, তাড়াইল উপজেলার “মায়ের দোয়া রেস্টুরেন্ট ” এর মালিক আজিজুল ইসলামকে এক লাখ টাকা করে মোট চার লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া একই উপজেলার “রানা মিষ্টান্ন ভাণ্ডার” এর মালিক আব্দুল্লাহ আল মামুনকে তিন মাসের জেল প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং