1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার,হোসেনপুর,কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৩২৯ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজন মিয়া (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার, ১৯ জুলাই সকালে গোবিন্দপুর ইউনিয়নের লাখুহাটি গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত রাজন মিয়া একই এলাকার মো. হবু মিয়ার ছেলে।

নিহতের চাচাতো ভাই গ্রাম পুলিশ ইসমাইল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বিডিচ্যানেলফোরকে জানান,আজ সকালে নিজ বাড়িতে বৈদ্যুতিক কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে হাত লাগলে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। পরে,স্থানীয়রা তাকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হবে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং