1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

তাড়াইলে শ্মশানের ভূমি বেদখল, থানায় অভিযোগের প্রেক্ষিতে প্রতিপক্ষের সংবাদ সম্মেলন

তাড়াইল(কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ৩৬৩ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের তাড়াইলের দিগদাইড় ইউনিয়নের কোবাদিয়া গ্রামের  রবিদাস(মুচি) সম্প্রদায়ের শ্মশানের ভূমি দখল করে নিয়েছেন প্রতিবেশি সদর ইউনিয়নের পংপাচিহা গ্রামের প্রভাবশালী সাইফুল ঠাকুর গং। এরকম একটি অভিযোগ গতকাল বুধবার থানায় দাখিল করেন রবিদাস সম্প্রদায়ের টিমল রবিদাস।অভিযোগ পেয়ে তাড়াইল থানা পুলিশ ঘটনাস্থলে সরেজমিনে দখলকৃত ভূমি উদ্ধার করে নিজ নিজ অবস্থানে থাকার জন্য নির্দেশ প্রদান করেন।

বৃহস্পতিবার, ২১মার্চ দুপুর ২টায় প্রতিপক্ষ সাইফুল ইসলাম গং বিতর্কিত ভূমির যাবতীয় কাগজপত্র  নিজেদের দাবী করে তাড়াইল উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলনে তারা দাবী করেন শ্নশানের ভূমি তাদের নিজেদের সম্পত্তি।

যদিও রবিদাস সম্প্রদায় যুগ যুগ ধরে শ্নশানটি নিজেদের সমাপ্রদায়ের লোকজনের সৎকারের কাজে ব্যবহার করে আসছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং