1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

ঈশ্বরগঞ্জে দিনদুপুরে হামলা লুটপাট থানায় মামলা

উবায়দুল্লাহ রুমি, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ২৩৪ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের কালান্দর গ্রামে বাড়ি ঘরে হামলা চালিয়ে গরু ছাগল ও বসতঘরের মালামাল লুটপাটের ঘটনা ঘটেছে। গত শুক্রবার ১৩ জুন জুমার নামাজের সময় এ ঘটনা ঘটে। এঘটনায় ভুক্তভোগী সাইফুল ইসলাম বাদি হয়ে ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০/২৫ জনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন।

জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবেশী কামাল ও জামাল হোসেনের পক্ষের লোকজন সাইফুল ইসলামের বাড়িতে অতর্কিত সশস্ত্র হামলা চালায়। ওই সময় হামলাকারীরা তিনটি টিনশেড ঘর ভাঙচুর করে দুটি সাইকেল, ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল লুট করে নেয়। হামলাকারীরা সাইফুল ইসলামের একটি দুধেল গাভী, একটি বকনা বাছুর ও একটি অন্তঃসত্ত্বা গাভীসহ পাঁচটি ছাগল লুট করে নেয়।  

প্রত্যক্ষদর্শী প্রতিবেশী রিপন মিয়া বলেন, চেঁচামেচির আওয়াজ শুনে দৌড়ে গিয়ে দেখি হামলাকারীরা ঘরবাড়ি তছনছ করছে। আমি বাঁধা দিতে গেলে তারা রামদা নিয়ে আমাকে তাড়া করে।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তি মানিক ভূঁইয়া জানান, ঘটনার সময় সবাই জুমার নামাজে ছিল। পরে শুনি কামাল নামের এক ব্যক্তি গরু নিয়ে যাওয়ার কথা স্বীকার করেছে এবং মামলা তুলে নিলে গরু ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছে।

বাদি সাইফুল ইসলাম জানান, অভিযুক্তরা তার পরিবারকে হুমকি দিচ্ছে এবং মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখাচ্ছে। 

বিষয়টি নিয়ে কথা বলতে অভিযুক্ত কামাল ও জামালের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুল রহমান বিডিচ্যানেলফোরকে বলেন, ঘটনার বিষয়ে লিখিত এজাহার পেয়ে মামলাটি রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং