1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

নান্দাইলে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ৫ পরিবারের মাঝে সেনাবাহিনীর ঈদ উপহার

স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ২৮৪ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের নান্দাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ৫ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

শনিবার, ২৯ মার্চ বাংলাদেশ সেনাবাহিনীর গৌরীপুর ক্যাম্পের উদ্যোগে নান্দাইল উপজেলায় দায়িত্বরত সেনাবাহিনীর টিম ওই ঈদ উপহার বিতরণ করে। সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মো. মাসুদুর রহমানের নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ৫ জনের পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার হিসাবে ৫ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ ও ১ প্যাকেট সেমাই এর প্যাকেজ উপহার হিসেবে দেয়া হয়।

এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনে নান্দাইল উপজেলার নিহত জুয়েল মিয়া, জামাল মিয়া, শহিদুল্লাহ, হুমায়ূন কবিরের পরিবারের সদস্যগণসহ সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং