1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

কুলিয়ারচরে সাংবাদিক কাইসার হামিদের মায়ের দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩৬ বার পড়া হয়েছে

 

দৈনিক নয়া দিগন্তের কুলিয়ারচর সংবাদদাতা, বিডিচ্যানেল ফোর এর স্টাফ রিপোর্টার ও কুলিয়ারচর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মাদ কাইসার হামিদের মমতাময়ী মা ও জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত ব্যবস্থাপক মরহুম মো. আবদুল হাই এঁর স্ত্রী আনোয়ারা খাতুনের দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার, ১৫ ফেব্রুয়ারি সকাল ১১টায় মরহুমার নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাতের রাত সাড়ে ৯টায় কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আবদুল্লাহপুর ইউনিয়নের পশ্চিম গোবরিয়া গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমার বয়স হয়েছিল ৬৮ বছর। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন।

মরহুমার মৃত্যুতে কুলিয়ারচর উপজেলার সাংবাদিক সমাজ তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বিডিচ্যানেলফোর পরিবার মরহুমার আত্মার মাগফিরাত কামনা ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং