1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:০২ অপরাহ্ন

উপজেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোরদের ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ৩০৮ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ জেলার ইটনায় উপজেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিযোগিতা ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি সকাল ১০ টায় ইটনা পূর্বগ্রাম দারুচ্ছুন্নাহ দাখিল মাদরাসার হল রুমে কেরাত হামদ নাত, আযান, রচনা সাধারণ জ্ঞানসহ বিভিন্ন বিষয়ে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ অংশ গ্রহণ করে।

ইটনা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আবু বকর সিদ্দিক জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠ প্রতিযোগীদের মাঝে সনদ বিতরণ করেন।  

এ সময় উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলার ফিল্ড অফিসার ড. মো. কারুল হাসান। এছাড়া ইসলামিক ফাউন্ডেশন ইটনা উপজেলার কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন, ইটনা উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপার ভাইজার মো. একিন আলী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং