1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

কিশোরগঞ্জের সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা

রায়হান জামান, চিফ রিপোর্টার।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৯৬ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১ টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে কিশোরগঞ্জে নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, বিপিএম-সেবা, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এণ্ড অপস্) মো. আল-আমিন হোসাইন ও জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এ সময় নবাগত পুলিশ সুপার বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের বক্তব্য শুনেন এবং তা সমাধানের আশ্বাস প্রদান করেন।

পুলিশ সুপার বলেন, অপরাধীদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে। আইন যেদিকে যায় পুলিশকে সেদিকেই যেতে হবে। এছাড়া তিনি জেলার তেরোটি থানার সেবার মান বৃদ্ধি,টহল,চেকপোস্ট,পুলিশ ক্লিয়ারেন্স সেবা, মাদক,সন্ত্রাস,ইভটিজিং,কিশোর গ্যাং,যানযট নিরসন ও সরকারি জায়গা অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং