
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার, ২৪ নভেম্বর বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাফফাত আরা সাঈদ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এএইচএম ইজাজুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাৎ হোসেন শাহ্ আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ শাহ্ আলম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ ও হায়দার এ আলম, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. কামরুল ইসলাম (মুছা), সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. সালাহ উদ্দিন (নান্টু), উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকী, উপজেলা শিক্ষা অফিসার মো. মাসুদুর রহমান, উপজেলা সমবায় অফিসার মো. শহীদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়াসিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসন, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান, সালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কাইয়ুম, ফরিদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মোবারক হোসেন, উছমানপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোছা. লিপি আক্তার, কুলিয়ারচর সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মো. ফজলুল হক, বেগম নূরুন্নাহার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোকসানা সুলতানা, পৌর যুবদলের সদস্য সচিব মো. মোখলেসুর রহমান মঞ্জু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. হারুন আল রশীদ, কুলিয়ারচর প্রেসক্লাব গঠনতন্ত্র প্রণয়ন কমিটির আহ্বায়ক সদস্য মুহাম্মদ কাইসার হামিদ, মো. নাঈমুজ্জামান নাঈম ও আলি হায়দার, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি মোহাম্মদ আরীফুল ইসলাম, দৈনিক আমার দেশ প্রতিনিধি মোহাম্মদ আলী সোহেল, দৈনিক আগামীর সময় প্রতিনিধি সজিব আহমেদ ও সাপ্তাহিক দূর্জয় দরশন প্রতিনিধি মোছা. নিলুফা আক্তার নীলাসহ বীর মুক্তিযোদ্ধা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সভায় শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস সুষ্ঠু, সুন্দর ও যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে শহিদদের আত্মত্যাগ ও বীর মুক্তিযোদ্ধাদের অবদান স্মরণে যথাযোগ্য মর্যাদায় দিবস দুটি উদযাপনের প্রত্যয় ব্যক্ত করা হয়।
Leave a Reply