1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

অষ্টগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

মো. মাহবুব আলম, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের অষ্টগ্রামে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার, ২৩ নভেম্বর বেলা ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

‘স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টারস (SOD)’ বা দুর্যোগবিষয়ক স্থায়ী আদেশের আলোকে জরুরি সাড়াদান পদ্ধতি শক্তিশালীকরণের লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর (ডিডিএম), ঢাকার উপ-পরিচালক (ভিজিডি-২) কাজী মো. লিয়াকত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. বদরুদ্দোজা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অষ্টগ্রাম উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস।

প্রশিক্ষণে দুর্যোগকালীন জরুরি সাড়াদান, সমন্বিত উদ্যোগ, দায়িত্ব ও কর্তব্য এবং দুর্যোগ মোকাবিলায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কার্যকর ভূমিকা নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং