1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

ইটনা নুরপুর ডি ডি মাদ্রাসায় ফরম ফিলাপে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার নুরপুর ডিডি মাদ্রাসায় ২০২৭ সালের দাখিল পরীক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষার  ফি বাবদ অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। নির্ধারিত ১ হাজার ৯৫০ টাকার স্থলে ৪ হাজার ৫০০ টাকা আদায় করছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

পরীক্ষার্থীর অভিভাবক আবুল হাশেম বিষয়টি এ প্রতিনিধি কে জানায়। এ ব্যাপারে ইটনা নুরপুর ডিডি মাদরাসার সুপার মোহাম্মদ জসিম উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, সরকার নির্ধারিত ফি ১ হাজার ৯৫০ টাকা। তবে আমরা অন্যান্য খাত যেমন ঢাকা-ময়মনসিংহ কাগজপত্র নিয়ে যাওয়া আসাসহ অন্যান্য খাতের কথা উল্লেখ করে ৪ হাজার ৫০০ টাকা নিচ্ছি।

এ ব্যাপারে ইটনা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সিরাজুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, সরকার নির্ধারিত ফি’র বাহিরে অতিরিক্ত টাকা শিক্ষার্থীদের কাছ থেকে নেয়ার বিষয়টি আমি অবগত নই।

ইটনা উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধরের কাছে জানতে চাইলে তিনি বলেন সরকার নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত টাকা আদায়ের কোন সুযোগ নেই। যে বা যারা অতিরিক্ত টাকা নিচ্ছে তাদেরকে জবাবদিহি করতে হবে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং