1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

আয়কর আইনজীবী আব্দুল মোতালিবের দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

 

ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশন, কিশোরগঞ্জ আয়কর আইনজীবী সমিতির সিনিয়র সদস্য ও কিশোরগঞ্জ হোমিওপ্যাথিক এসোসিয়েশনের প্রতিষ্ঠাকালীন সভাপতি-আয়কর আইনজীবী মো. আব্দুল মোতালিবে দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার,১৭ নভেম্বর বাদ ফজর ঐতিহাসিক পাগলা মসজিদে মরহুমের প্রথম নামাজে জানাজা ও পরে মরহুমের গ্রামের বাড়ি করিমগঞ্জের নোয়াবাদ ইউনিয়নের আন্দার মানিক ঈদগাহ মাঠে দ্বিতীয় নামাজের জানাজা শেষে তাঁর মরদেহ ওই এলাকার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এর আগে সোমবার, ১৬ নভেম্বর, দিবাগত রাত পৌনে ১১টার কিছু আগে তিনি ইন্তেকাল করেন । ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।

কিশোরগঞ্জ জেলা শহরের রাকুয়াইল নিবাসী মরহুম আব্দুল মোতালিব স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। 

প্রয়াত আব্দুল মোতালিবের সন্তানদের মধ্যে বড় ছেলে হাতিম গ্রুপের ডিজিএম নূরুল হাসান ফারুক ও ছোট ছেলে হাইকোর্টের আইনজীবী কামরুল ইসলাম মাসুম। 

সিনিয়র কর আইনজীবী ও সমাজসেবক আব্দুল মোতালিবের মৃত্যুতে ঢাকা ও কিশোরগঞ্জ বার সমিতিসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ বেতারের কিশোরগঞ্জ জেলা সংবাদদাতা ও কর আইনজীবী মাজহার মান্না গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং