1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে উঠান বৈঠক

মুহাম্মদ কাইসার হামিদ, স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার, ১৭ নভেম্বর দুপুরে উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর পূর্বপাড়া গ্রামে মরহুম আব্দুল আওয়াল ভূইয়ার বাড়িতে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাফফাত আরা সাঈদ। 

লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার মো. মাসুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষা অফিসার মো. আনিসুজ্জামান। 

মূলত প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং ঝরে পড়া রোধের কৌশল নির্ধারণই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। 

উপজেলা শিক্ষা অফিসার মো. মাসুদুর রহমান বৈঠকে উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকার পাশাপাশি অভিভাবকদের সচেতনতা শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে অপরিহার্য। তিনি জানান, শিক্ষা অফিস নিয়মিত বিদ্যালয় মনিটরিং করছে এবং শিক্ষকদের উপস্থিতিও নিশ্চিত করা হচ্ছে। 

উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ তাঁর বক্তব্যে শিক্ষার হার বৃদ্ধি ও মান উন্নয়নে সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি অভিভাবকদের আহ্বান জানান যেন, তারা তাদের সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠান এবং বাড়ির পরিবেশকে শিক্ষাবান্ধব করে তোলেন। প্রশাসনিক নজরদারি আরও জোরদার করার প্রতিশ্রুতিও দেন তিনি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মহসিন রানা, সাধারণ সম্পাদক হাফেজ মো. মাসুদ মিয়া, গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মস্তোফা কামাল কাজল, লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোশারফ হোসেন, সহকারী শিক্ষক মো. রফিকুল ইসলাম সহ সহকারী শিক্ষিকাবৃন্দ এবং অভিভাবকবৃন্দ।

বৈঠকে উপস্থিত অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা প্রাথমিক শিক্ষার বর্তমান চ্যালেঞ্জগুলো নিয়ে খোলামেলা আলোচনা করেন। বিশেষ করে শিক্ষার্থীদের নিয়মিত স্কুলে না আসা, পাঠ্যবইয়ের বাইরে সৃজনশীল শিক্ষার অভাব এবং অর্থনৈতিক টানাপড়েনের কারণে অনেক শিক্ষার্থীর মাঝপথে পড়াশোনা ছেড়ে দেয়ার প্রবণতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং