
কিশোরগেঞ্জের ইটনা উপজেলায় দ্বিতীয় ধাপে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুইদিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
সোমবার, ১৬ নভেম্বর সকাল সাড়ে দশটায় ইটনা উপজেলা পরিষদ পুরাতন হল রুমে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর।
ইটনা উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর দুইদিন ব্যাপী ফ্যামিলি কার্ডের ৫৫ জন তথ্য সংগ্রহকারী ও ৬ জন সুপারভাইজারকে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
ইটনা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ দান করবেন।
১৬ এবং ১৭ নভেম্বর প্রশিক্ষণ শেষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারগণ মাঠ পর্যায়ে গিয়ে তথ্য সংগ্রহ করবেন।
Leave a Reply