1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার

উবায়দুল্লাহ রুমি, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে সরকারবিরোধী নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি ও উপজেলা যুবলীগের সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার, ৮ নভেম্বর রাত সাড়ে ১২টার দিকে উপজেলার দত্তপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার যুবলীগ নেতা আল আমিন সরকার (৩০) উপজেলার দত্তপাড়া গ্রামের আবুল কালামের ছেলে । 

পুলিশ সূত্রে জানা গেছে, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের নির্দেশনায়, গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকারের নেতৃত্বে এবং ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ রোমনের সার্বিক তত্ত্বাবধানে থানা পুলিশের একটি চৌকস দল দত্তপাড়া এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, গ্রেফতার আল আমিন সরকার আওয়ামী লীগের অঙ্গসংগঠন নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার একজন সক্রিয় সদস্য। তিনি ঈশ্বরগঞ্জ থানার নিয়মিত মামলা নং ৮(১১)২৫-এর এজাহারভুক্ত আসামি। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় সরকারবিরোধী বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন এবং নিয়মিত সরকারবিরোধী মিছিলের আয়োজন ও নেতৃত্ব দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছিলেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য নাশকতা রোধে তাকে আটক করা হয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ রোমন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার আসামিকে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকায় যে কোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে পুলিশের এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং